সাংবাদিকদের নিয়ে বিএনপি নেতার ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য: থানায় জিডি

সাংবাদিকদের নিয়ে বিএনপি নেতার ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য: থানায় জিডি
সাংবাদিকদের নিয়ে বিএনপি নেতার ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য: থানায় জিডি

সাংবাদিকদের নিয়ে বিএনপি নেতার ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য: থানায় জিডি
ভোলা: চরফ্যাসন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার বিরুদ্ধে সাংবাদিকদের নিয়ে প্রকাশ্যে ‘কুুরুচিপূর্ণ ও বিরূপ’ বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভ ও বিরাজ করছে। বৃহস্পতিবার রাতে চরফ্যাসন প্রেসক্লবে প্রতিবাদ সভা শেষে প্রেসক্লাবের সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ চরফ্যাসন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।

জানাযায়, গত সোমবার (২০ এপ্রিল) চরফ্যাসন উপজেলা পরিষদ সভাকক্ষে নবাগত ইউএনও’র যোগদান উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন অভিযুক্ত নেতা। অভিযোগ রয়েছে, বক্তব্যের একপর্যায়ে তিনি উপজেলার সাংবাদিকদের উদ্দেশে আপত্তিকর ও অশালীন ভাষা ব্যবহার করেন। পরে ওই বক্তব্যের ভিডিও তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পোষ্ট করেন তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সাংবাদিক সমাজে প্রতিক্রিয়া সৃষ্টি করে।
প্রেসক্লাব সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ বলেন, অভিযোগের বিষয়ে লিখিতভাবে তিন দিনের সময় দিয়ে ব্যাখ্যা চাওয়া হলেও সংশিষ্ট নেতা জবাব দেননি। বরং সামাজিক মাধ্যমে পুনরায় উস্কানিমূলক মন্তব্য করেছেন। তিনি এ ধরনের বক্তব্যকে সাংবাদিকতার মর্যাদা ও সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত হিসেবে উল্যেখ করেন এবং আইনি প্রতিকারের কথা জানান।
স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া এমন মন্তব্য উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, ব্যক্তিগত বা রাজনৈতিক ক্ষোভ থেকে এ ধরনের বক্তব্য আসতে পারে, যা সামাজিক সম্প্রীতি ক্ষুন্ন করতে পারে।
অভিযুক্ত মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে উপজেলা বিএনপির এক দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, দল ব্যক্তিগত কুরুচিপূর্ণ বক্তব্যকে সমর্থন করে না।
চরফ্যাসন থানার ওসি( তদন্ত) খলিলুর রহমান জানান, লিখিত অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

সর্বশেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬, ১৯:১৯
ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন