বিএনপির নির্বাচনী প্রচারনায় জামায়াত কার্মীদের হামলা, আহত ৮

বিএনপির নির্বাচনী প্রচারনায় জামায়াত কার্মীদের হামলা, আহত ৮
বিএনপির নির্বাচনী প্রচারনায় জামায়াত কার্মীদের হামলা, আহত ৮

 বিএনপির নির্বাচনী প্রচারনায় জামায়াত কার্মীদের হামলা, আহত ৮
ভোলার চরফ্যাসনের দুলারহাট থানার আহাম্মদপুর ইউনিয়নে আগামী বৃহস্পতিবার ভোলা- ৪ আসনের বিএনপি মনোনিত প্রার্থী নুরুল ইসলাম নয়নের পথ সভাকে ঘিরে পূর্ব ঘোষিত নির্বাচনী প্রচারনায় জামায়াত-শিবির কর্মীদের হামলা বিএনপির ৮ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে আহম্মপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গীর ও ইউনিয়ন সেচ্ছা সেবক দলের সধারন সম্পাদক নিরব মিয়াজীকে স্থানীয়রা গুরুতর আহ অবস্থায় উদ্ধার করে প্রথমে দুলারহাটা সাব-সেন্টার পরে উন্নত চিকিৎসার জন্য চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেছেন। অপর আহত বিএনপি কর্মীদের চরফ্যাসন হাসপাতালে প্রথামিক চিকিৎসা দিয়েছেন জানা গেছে।

বুধবার রাত ৯ টায় চরফ্যাসন প্রেসক্লালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন অভিযোগ করেন ওই ইউনিয়নের নির্বাচনী প্রধান সম্মনয়ক ও উপজেলা বিএনপির যুগ্মসধারন সম্পাদক গোলম আখতার মঈন। বৃহসম্পতিবার আহম্মদপুর ইউনিয়নের মৃর্ধা বাড়ির মসজিদ সংলগ্ন মসজিদের সামনের জামায়াত শিবিরের ৫০/ ৬০ জনের একটি দল দেশিয় অস্ত্র সজ্জিত হয়ে হামালার ঘটনা ঘটে।
প্রধান সম্মনয়ক গোলম আখতার মঈন রিখিত বক্তব্যে জানান, দুলারহাট থানার আহাম্মদপুর ইউনিয়নে আগামী বৃহস্পতিবার ভোলা- ৪ আসনের বিএনপি মনোনিত প্রার্থী নুরুল ইসলাম নয়নের পথ সভাকে ঘিরে বিএনপির নেকতাকর্মীরা নির্বাচনী প্রচারনা শুরু করেন এবং পথ সভায় যোগ দেয়ার জন্য সাধারন ভোটারদের উৎসাহিত করেন। এসময় জামায়াত-শিবিরের জোটবদ্ধ ৫০/ ৬০ জন নেতাকর্মী জামায়াত নেতা আবুল কাসেমের নেতৃত্বে বিএনপির বিরুদ্ধে আপত্তিকর ভাষায় স্লোগান দিতে থাকেন। ওই সময় আহম্মপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গীর ও ইউনিয়ন সেচ্ছা সেবক দলের সধারন সম্পাদক নিরব মিয়াজী আপত্তিকর ভাষায় স্লোগান দিতে বাধা দেন।

এনিয় ক্ষিপ্ত জামায়াত-শিবির কর্মীরা জোট বদ্ধ হয়ে নারী- পুরুষরা মিলে জোট বদ্ধ হয়ে বিএনপির নেতা কর্মীদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেন। এসময় জামায়াত কর্মীদের হামলায় বিএনপির ৮ নেতাকর্মী আহত হন। পরে খবর পেয়ে অপর নেতা কর্মীরা আহদের মধ্যে গুরুতর আহত আহম্মপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গীর ও ইউনিয়ন সেচ্ছা সেবক দলের সধারন সম্পাদক নিরব মিয়াজকে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেছেন। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।
তিনি আরো অভিযোগ করেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সঙ্গে করে কালো মাস্ক ও কালো পোষাক পরিহত কিছু বহিরাগত আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগের কিছু সন্ত্রাসী নিয়ে নির্বাচনী প্রচারনায় অংশ নিয়ে সাধারন ভোটারদের মধ্যে আতংক ছড়াতে বহিরাগত সন্ত্রাসী বাহিনী দিয়ে ভোটারদের মাঝে আতংক ছড়াচ্ছে। এসব কালো মাস্ক পরিহিতদের সনাক্ত করে আইনের আওয়াতায় আনার জন্য প্রশাসনকে দাবী জানান।
ঘটনায় জামায়াতের আমির মীর শরিফ হোসেন জানান, বিএনপি কর্মীরা আমাদের কর্মীদের ওপর ও হামলা করেছে। যা আমারা সাংবাদিকদের সংবাদ সম্মেলনের মধ্যেমে জানিয়েছি।

সর্বশেষ আপডেট: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২:১০
ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন