![]()
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচরে ইউনিয়নের টিউবওয়ের পানি নেয়া নিয়ে কেন্দ্র করে ইউনিয়ন শ্রমিকদলের সাধারন সম্পাদকসহ একই পরিবারের ৬জনকে কুপিয়ে জখম বাড়ি ঘরে হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে একই গ্রামের কাদের মাঝি হুমায়ুনসহ তাদের দলবলের বিরুদ্ধে। মঙ্গলবার বিকালে ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরে স্বজরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সন্ধ্যায় চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে আহতের পরিবার সুত্রে জানাগেছে। আহতরা হলেন,জাহাঙ্গীর আলম(৫৬) আছিয়া বেগম(৪৫), শিল্পি আক্তার(১২), মিতু বেগম(২০), হারুন( ৩০), এমরান হোসেন(১৮)।
বুধবার হাসপাতালে চিকিৎসাধীন ইউনিয়ন শ্রমিকদলের সাধারন সম্পাদক জাহাঙ্গীর জানান, তার পুত্রবধু মিতু বেগম তার বাড়ির পাশের বাড়ির সড়কের পাশের টিউবওয়েলে পানি আনতে যায়। এসময় প্রতিবেশী কাদের মাঝির মেয়ে সুবর্না ওই টিউবওয়েলে পানি নিতে যায়। পানি আগে নেয়া নিয়ে আমার পুত্রবধু মিতুর সাথে তার তর্কবির্তক হয়। ওই তর্কের জের ধরে সুবর্ণা বাড়িতে গিয়ে জানালে তার বাবা কাদের মাঝি, হুমায়ুন, সুজন রহিম মাঝিসহ তার দলবলরা সংঙ্গবদ্ধ হয়ে তার পুত্রবধু মিতুকে মারধর করে। পুত্রবধু মিতুর চিৎকারের তিনিসহ তার পরিবারের সদস্যরা এগিয়ে গেলে ওই চক্র তাদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। এতেই থেমে যাননি ওই চক্র। স্বজনারা উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে এলে বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই চক্র তাদের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন।
অভিযুক্ত কাদের মাঝি জানান, কল থেকে পানি আনতে গেলে আমার মেয়ে সুবর্ণার পালি ফেলে দিলে তর্কের ঘটনা ঘটে। পরে তাদের সাথে হাতাহাতি হয়।
দক্ষিণ আইচা থানার ওসি মো. আহসান কবির জানান, পুলিশ ঘটনা স্থাল পরিদর্শন করেছেন। টিউবওয়েল থেকে পানি নেয়া নিয়ে ঝামেলা হয়েছে। আমার এখনও কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনি মামলা নেয়া হবে।








পাঠকের মন্তব্য