ভূঞাপুরে মাদককারবারীর হামলায় ২ জন আহত

ভূঞাপুরে মাদককারবারীর হামলায় ২ জন আহত
ভূঞাপুরে মাদককারবারীর হামলায় ২ জন আহত

ভূঞাপুরে মাদককারবারীর হামলায় ২ জন আহত

টাঙ্গাইল: ভূঞাপুরে মাদককারবারীদের হামলায় ২ জন গুরুতর আহত হয়েছে। তাদেরকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা সদরে গণেশ মোড়ে বুধবার রাত সাড়ে ৮ টায় মাদক বিক্রির প্রতিবাদ করায় মাদককারবারীরা হঠাৎ আক্রমণ করে গুরুতর আহত করে। তাদের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, উপজেলার রসুনা গ্রামের জহির উদ্দিনের ছেলে জাহাঙ্গীর (৪৫) ও হাছেন আলী ছেলে শামীম (৩০)।

জানা যায়, মাদকাসক্ত ও মাদককারবারীরা প্রতিদিন রসুনা ও লক্ষীপুর মসজিদের কাছাকাছি এলাকায় মাদক বিক্রি ও সেবন করে। তাদেরকে এই এলাকায় আসতে নিষেধ করা হলে মাদককারবারীরা নিষেধ উপেক্ষা করে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। জাহাঙ্গীর ও শামীম গং প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে। রাতের অন্ধকারে প্রতিবাদকারী ওপর চড়াও হয়ে গুরুতর আহত করে।

এ ঘটনায় ভূঞাপুর থানায় একটি মামলা হয়েছে। থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শামিম আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে জানান।

এন/ আর

সর্বশেষ আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৩৮
ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন