সড়কের গাছ কেটে নিলো বিএনপি নেতা

সড়কের গাছ কেটে নিলো বিএনপি নেতা
সড়কের গাছ কেটে নিলো বিএনপি নেতা

 সড়কের গাছ কেটে নিলো বিএনপি নেতা

ভোলা: লালমোহনের কর্তার হাট সড়কের শতাধিক সরকারী গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে রমাগঞ্জ ইউনিয়নের বিএনপির সাধারন সম্পাদক খাইরুল হাসনা কাঞ্চনের বিরুদ্ধে। কোন টেন্ডার ছাড়াই ক্ষমতার প্রভাবখাটিয়ে সরকারী গাছ কেটে নিয়ে মুরগীর খামার নির্মান করেছেন বলে স্থানীয় সুত্র থেকে জানাগেছে। এছাড়াও ওই নেতার বিরুদ্ধে মাদক সংশ্লিটতার সাথে জড়িত থাকার পাশাপাশি ওই ইউনিয়নের জুড়ে চাঁদাবাজীর অভিযোগ রয়েছে। যদিও বন বিভাগের দাবী ওই সড়কের গাছ গুলো সড়ক সংস্কারের কাজ চলাকালীন সময়ে গাছ গুলো কাটার জন্য টেন্ডার প্রক্রিয়া চলামান রয়েছে।
স্থানীয় সুত্রে জানাগেছে, রমাগঞ্জ বিএনপির সাধারন সম্পাদক খাইরুল হাসান কাঞ্চন রায়চাঁদ বাজার থেকে কর্তারহাট সড়কের সরকারী বনবিভাগের প্রায় শতাধিক গাছ কোন রকম টেন্ডার ছাড়াই ভোলা-৩ আসনের সংসদ সদস্যের নাম ভাঙ্গিয়ে নিজের ক্ষমতার প্রভাবখাটিয়ে কেটে নিয়ে যায়। এতে ফুসে হয়ে উঠেছে ওই এলাকার মানুষ।পরে ক্ষুব্দ জনাতা ওই বিএনপির সাধারন সম্পাদক খাইরুল হাসান কাঞ্চনের বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেন।
স্থানীয় বাসিন্ধা মো. জুয়েল জানান,ওই বিএনপি নেতা নিজের প্রভাবখাটিয়ে টেন্ডার ছাড়াই সড়কের সরকারী গাছ কেটে নিয়ে নিজের মুরগীর খামার তৈরি করেছে। স্থানীয়রা উপজেলা প্রশাসন ও বনবিভাগের কর্মকর্তারা কোন ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছে ওই এলাকার মানুষ।
অভিযুক্ত বিএনপি নেতা খাইরুল হাসান কাঞ্চনে মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানাযায়নি।
উজেলা রেঞ্জকর্মকর্তা আল মামুনুর জানান, গাছ কাটার ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সিফাত বিন সাদেক জানান, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খুব শিগ্রিই আইনি ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ আপডেট: ৩ নভেম্বর ২০২৬, ১৫:৪১
নিজস্ব প্রতিবেদক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন