![]()
ঢাকা-১ আসন: (দোহার-নবাবগঞ্জ) বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দকার আবু আশফাকের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন আইনজীবীরা। শুক্রবার সকালে নবাবগঞ্জ উপজেলার বাগমারা এলাকা থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা শুরু হয়। এ সময় আইনজীবীরা বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় গিয়ে ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন। পরে দুপুরে দোহার উপজেলার জয়পাড়া থেকে শুরু করে বিভিন্ন হাট ও বাজারে একইভাবে প্রচারণা চালানো হয়।
প্রচারণাকালে উপস্থিত ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আতিকুর রহমান সোহান, ঢাকা আইনজীবী সমিতির ট্রেজারার অ্যাডভোকেট আব্দুর রশিদ মোল্লা, সাবেক অফিস সেক্রেটারি অ্যাডভোকেট শহীদ গাজী, সাবেক দপ্তর সম্পাদক ঢাকা জেলা বিএনপি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবু তালেব শিকদার, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল কাজী আখতারুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা।
এছাড়াও অ্যাডভোকেট মনির হোসেন রানা, অ্যাডভোকেট খলিলুর রহমান খলিল, অ্যাডভোকেট ইউনুস আলী রানা, অ্যাডভোকেট ওয়াশিম, অ্যাডভোকেট জাফর আলী দেওয়ান, অ্যাডভোকেট আবু সাঈম, অ্যাডভোকেট সায়েদ হোসেন সিরাজ, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন মোল্লা ও অ্যাডভোকেট মহসিন হোসেনসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।








পাঠকের মন্তব্য