রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ

রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ
রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ

রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ
ভোলা: চরফ্যাসনে মাদক কেনার টাকা নিয়ে ছেলের সঙ্গে দ্বন্দ্বে বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় কবি নজরুল সরকারি কলেজ ছাত্র দলের যুগ্ম আহবায়ক স¤্রাটকে রাজনৈতিক প্রতিহিংসায় জড়ানো হয়েছে বলে দাবী করেছেন তিনি। রবিবার সন্ধ্যায় চরফ্যাসন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন অভিযোগ করেন ভুক্তভোগী ছাত্রদল নেতা সম্রাট।
তিনি বলেন, নিহত আবদুর রহিম ভূট্রুর ছেলে আমির হোসেন সাথে স্থানীয় দুই মাদক ব্যবসায়ী মো. আমজাদ হোসেন ও বেল্লালের মাদক বিক্রির চার হাজার টাকা নিয়ে বিরোধ ছিলো। আমি তাদের মধ্যকার বিরোধ মিমাংসার চেষ্টা করেছি। কিন্তু তাদের বিরোধ নিস্পত্তিতে আমি ব্যার্থ হই। এ দ্বন্ধের জেরে গত শনিবার রাতে আবদুর রহিমকে দুর্বৃত্তরা আমির হোসেনের বাবা আবদুর রহিমেক কুপিয়ে হত্যা করা হয়। কিন্ত একটি মহল আমাকে রাজনৈতিক ভাবে সুনাম ক্ষন্ন করার জন্য ওই হত্যা কান্ডে জড়িত ও ছেলেকে মারধরের মাষ্টার মাইন্ড হিসেবে আমাকে সাংবাদিকেদের কাছে উপস্থাপন করা হয়।

এ হত্যার সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নেই। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসায় আমার প্রতিপক্ষ নিহতের পরিবারকে দিয়ে এ হত্যা কান্ডে আমি জড়িত বলে সংবাদকর্মীদের জানানো হয়েছে। সম্রাট এমন একটি হত্যাকান্ডে তাকে জড়ানোর ঘটনায় নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্ত করে এঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়ার দাবী জানিয়েছেন।
নিহতের ভাই মো. মফিজ জানান, আমার ভাইয়ের হত্যা কাণ্ডে সাথে সম্রাট কোন সম্পর্ক নাই যারা এই হত্যা কা-ে জড়িতে আমারা তাদের বিরুদ্ধে মামলা করবো। একটি মহল হত্যা ক-টিকে ভিন্নখাতে প্রভাবিত করার চেষ্টা করছে।

সর্বশেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২০:৩১
ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন