![]()
ভোলা: চরফ্যাসনের মাদকের সামরাজ্য বহাল রাখতে সাজানো ধর্ষণ মামলায় ফাঁসনোর অভিযোগ উঠেছে হাসান সরদার নামের এক মাদক কারবারী ও তার স্ত্রীর বিরুদ্ধে। যুব সমাজের মধ্যে মাদকের ভয়াল বিস্তারে বাধা দেয়ায় এলাকার নুর কমির, হানিফ , নাজমুলসহ সাধারন মানুষকে মিথ্যা ধর্ষণ মামলায় হয়রানী করে বেড়াচ্ছেন তারা। গতকাল রোববার চরফ্যাসনে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন অভিযোগ করেন ভুক্তভোগী মিথ্যা ধর্ষণ মামলার আসামী নুর করিমসহ অপর আসামীরা।
লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা জানান, হাসান সরদার একজন চিহ্নিত মাদক কারবারী। সে চট্রগ্রামে কর্মস্থলে থাকায় বিভিন্ন পরিবহনের সাথে তার সখ্যতা থাকার কারনে ওইসবপরিবহন দিয়ে ভোলার চরফ্যাসনসহ বিভিন্ন উপজেলায় মাদক পাচার করে আসছিলেন। এতে যুব সমাজ ক্ষতির মুখে পড়ায় আবদুল্লাহপুর ইউনিয়নের ৬ ও ৭ নং ওয়ার্ডের শতশত নারী পুরুষ তার বিচারের দাবীতে ঝাড়– মিছিল করেন । এবং মাদকের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলায় মাদক কারবারী হাসান সরদার তার মাদক কারবারে ব্যাঘাত ঘটে। এতে তিনি ক্ষিপ্ত হয়ে স্থানীয় প্রতিবাদকারী নুর করিমের দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে তার ছেলে-স্ত্রীকে কুপিয়ে জখম ও তাকে মারধর করেন।
তারা আরোও অভিযোগ করেন, নিজের মাদক ব্যবসা বহাল রাখতে দোকান ভাচুরের ঘটনাকে আড়াল করতে সে ২০২৫ সনের ডিসেম্বর মাসে ভোলা জুডিশিয়াল ম্যাজিট্রেড আদলতে একটি মাধররের নাটক সাজিয়ে হয়রানী মুলক মিথ্যা মামলা দায়ের করেন। ওই মামলা চরফ্যাসন থানা পুলিশকে তদন্ত দিলে পুলিশ তদন্ত করে চুড়ান্ত প্রতিবেদন দেন। এতেই থেমে যাননি হাসান সরদার প্রতিপক্ষ নুর করিম , হানিফ নাজমুলসহ গ্রামবাসীকে ঘায়েল করতে গত মঙ্গলবার রাতে নিজের পাকা ঘরে ভিতরে আসবাব পত্র ভাঙচুর করে নিজের স্ত্রীকে গণ ধর্ষণের অভিযোগ তুলে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন। এবং ঘটনার ৪ দিন পর চরফ্যাসন থানায় নিরাপরাধ তিন যুবকের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
তারা আরো অভিযোগ করেন, হাসান সরদার চট্রগ্রামের পুলিশ হত্যা , থানা পুরানোসহ একাধিক মাদক মামলার পলাতক আসামী। সে এখন আবদুল্লাহপুর তার গ্রামের বাড়িতে আত্মগোপনে আছেন। আত্মগোপনে থেকে তিনি তার মাদকের সামরাজ্য চালিয়ে যাচ্ছিলেন। এতে গ্রামের যুব সমাজ বাধা হয়ে দাড়ালে তিনি মামলা দিয়ে হয়রানী শুরু করেন। এছাড়াও তার মাদক সামরাজ্য রক্ষায় একাধিক মামলা দিয়ে হয়রানীতে বিপাকে পরেছেন ওই গ্রামের নুর করিম, হানিফ , নাজমুলসহ সাধারন মানুষ। মাদক কারবারী ও তার পরিবারের মিথ্যা মামলা থেকে প্রতিকার চেয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন।
চরফ্যাসন থানার ওসি জাহাঙ্গীর বাদশা জানান,ভিক্টিম নারীর অবিযোগের ভিত্তিতে একটি মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে। সত্য বা মিথ্যা তদন্তে বেড়িয়ে আসবে।







পাঠকের মন্তব্য