নাসিরনগরে নোটিশে ছাড়াই বিদ্যুৎ বন্ধ, জনভোগান্তী চরমে

নাসিরনগরে নোটিশে ছাড়াই বিদ্যুৎ বন্ধ, জনভোগান্তী চরমে
নাসিরনগরে নোটিশে ছাড়াই বিদ্যুৎ বন্ধ, জনভোগান্তী চরমে

 নাসিরনগরে নোটিশে ছাড়াই বিদ্যুৎ বন্ধ, জনভোগান্তী চরমে

ব্রাহ্মণবাড়িয়া:  বিনা নোটিশেই দিনভর বিদ্যুৎ থাকে না নাসিরনগরে। আর বিদ্যুৎ না থাকলে মোবাইল ফোনও রিসিভ করেন না পল্লী বিদ্যুতের স্থানীয় কর্মকর্তারা। ফলে চরমে পৌঁছেছে এখানকার বিদ্যুৎ গ্রাহকদের দুর্ভোগ।
২০ জানুয়ারি (মঙ্গলবার) সকাল থেকেই নাসিরনগরে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ বন্ধের বিষয়ে কোনো ধরনের মাইকিং বা পূর্ব নোটিশ দেওয়া হয়নি। মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও পল্লী বিদ্যুতের কর্মকর্তারা কল রিসিভ করেননি। ফলে সীমাহীন কষ্ট আর কখন বিদ্যুৎ আসবে—এই উৎকণ্ঠায় দিন কেটেছে এখানকার কয়েক হাজার বিদ্যুৎ গ্রাহকের।
কোনো পূর্ব নোটিশ না থাকায় গ্রাহকদের কোনো প্রস্তুতিও ছিল না। অন্তহীন কষ্টে দিন কেটেছে ছাত্রছাত্রীদের লেখাপড়া, হাসপাতালের রোগী ও মিল-কারখানার শ্রমিকদের।
এ বিষয়ে জানার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম-এর নম্বরে বারবার কল দেওয়া হলেও তিনি কোনো কল রিসিভ করেননি। সর্বশেষ রাত ৮টা ০৫ মিনিটে এক গ্রাহককে একটি মেসেজ পাঠিয়ে সমস্যার কথা জানানো হয়েছে বলে ওই গ্রাহক জানান।
পল্লী বিদ্যুতের এই ভোগান্তি থেকে মুক্তির জন্য উর্ধ্বতন কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সর্বশেষ আপডেট: ২১ জানুয়ারী ২০২৬, ১৯:৪৫
ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন